June 30, 2026, 3:04 pm
শিরোনাম:
গাইবান্ধায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন সভাপতি উজ্জ্বল সিকদার গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক কমলগঞ্জে আদমপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড মধ্যভাগ গ্রামের রাস্তা ইট সলিং কাজের উদ্বোধন অনুষ্ঠিত উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন রামগতির ‘আশ্রম-জনতা বাজার’ সড়ক এখন মরণ ফাঁদ, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও রোগী রংপুরে বাণিজ্যিকভাবে লটকন চাষ হচ্ছে ঐতিহাসিক যমুনা নদীর জল চুক্তি রাজস্থান ও হরিয়ানার উত্তরাঞ্চলের তিস্তা নদী ও দুধকুমার নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

রামগতির ‘আশ্রম-জনতা বাজার’ সড়ক এখন মরণ ফাঁদ, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও রোগী

​কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ‘আশ্রম টু জনতা বাজার’ পর্যন্ত সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক চরম মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাব এবং খানাখন্দের কারণে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
​স্থানীয়দের অভিযোগ, সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ডোবার মতো পরিস্থিতি তৈরি হয়। এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রী, গর্ভবতী নারী, বয়োবৃদ্ধ এবং জরুরি চিকিৎসার জন্য অসুস্থ রোগীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। খানাখন্দের কারণে প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিকল হয়ে পড়ছে যানবাহন। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি— কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই যেন প্রশাসন দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়।
​এই জনদুর্ভোগের বিষয়ে গণমাধ্যম কর্মীরা রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, সড়কটির বেহাল দশার বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বিষয়টি আমি আগে জানতাম না, (সাংবাদিকদের) মাধ্যমেই প্রথম অবগত হলাম। সড়কটি দিয়ে যেহেতু প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে, তাই জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​স্থানীয় ভুক্তভোগী জনগণ আশা করছেন, প্রশাসনের এই আশ্বাসের পর দ্রুতই সড়কটির সংস্কার কাজ শুরু হবে এবং তাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে।