June 29, 2026, 6:32 am
শিরোনাম:
সাধনপুর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে হারুন মোল্লাকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ভিলেজ হেলথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের বাঁশখালী উপজেলা শাখার বার্ষিক সাংগঠনিক সভা ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত গলাচিপায় পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-৩ দুই যুবকের কারাদণ্ড চন্ডিপুর ফজলুল হক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মৃণাল কান্তি রায় হারিয়ে যাবো কলমে কাশিয়ানী ওড়াকান্দী ঠাকুর বাড়ি পরিদর্শন, ধর্ম জার জার সংস্কৃতি সবার-ডা.এস এম জিয়াউদ্দিন হায়দার রংপুরে আত্মহত্যার প্ররোচনার মামলায় শিক্ষার্থী এক দিনে রিমান্ডে নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

সাধনপুর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে হারুন মোল্লাকে ঘিরে ভোটারদের প্রত্যাশা

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী,চট্টগ্রাম

আসন্ন ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী ব্যবসায়ী হারুন মোল্লাকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে চলছে নানা আলোচনা।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে হারুন মোল্লা ইউনিয়নের মানুষের কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে অনেকেই মনে করছেন।
প্রবাসজীবনে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তিনি নিজ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। স্থানীয়দের দাবি, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় পরিবারের সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অবদান ইউনিয়নবাসীর কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
রাজনৈতিক অঙ্গনেও হারুন মোল্লা সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি সংযুক্ত আরব আমিরাত (শারজাহ) বিএনপির সহ-সভাপতি এবং সংযুক্ত আরব আমিরাত বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর নেতৃত্বের বিষয়টি দলীয় নেতাকর্মীদের কাছেও প্রশংসিত।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় হারুন মোল্লার সমর্থকদের প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। সমর্থকদের দাবি, একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে হারুন মোল্লা নির্বাচিত হলে সাধনপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে।
এদিকে হারুন মোল্লা বলেন, “আমি সবসময় সাধনপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। এজন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাধনপুরে রাজনৈতিক পরিবেশ ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছে। ভোটারদের প্রত্যাশা, যোগ্যতা, সততা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধির হাত ধরেই এগিয়ে যাবে তাদের প্রিয় সাধনপুর ইউনিয়ন।