June 28, 2026, 3:52 pm
শিরোনাম:
হারিয়ে যাবো কলমে কাশিয়ানী ওড়াকান্দী ঠাকুর বাড়ি পরিদর্শন, ধর্ম জার জার সংস্কৃতি সবার-ডা.এস এম জিয়াউদ্দিন হায়দার রংপুরে আত্মহত্যার প্ররোচনার মামলায় শিক্ষার্থী এক দিনে রিমান্ডে নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা কমলনগরে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারি ধান সংগ্রহ সম্পন্ন: অনিয়মের অভিযোগ ভিত্তিহীন শাহজাদপুরে চরের কৃষি বদলের সাক্ষী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক সাতকানিয়ায় পুরানগড়ে চুরি প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন, নিরাপত্তা জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শাহজাদপুরে চরের কৃষি বদলের সাক্ষী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী চরে সফর করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ আব্দুর রহিম। চরাঞ্চলের কৃষি উন্নয়ন ও স্থানীয় মানুষের জীবনমান পরিবর্তনের প্রত্যয়ে তাঁর এই সফরকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখেছেন সংশ্লিষ্টরা। ​সফরকালে মহা-পরিচালক “চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় আয়োজিত পাট ফসলের এক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে চরাঞ্চলের কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা,উন্নত জাতের ফসলের চাষাবাদ এবং টেকসই কৃষি উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।‎​পরবর্তীতে মহা-পরিচালক উক্ত প্রকল্পের আওতায় স্থাপিত একটি পলিনেট হাউজ পরিদর্শন করেছেন। সেখানে উৎপাদিত বিভিন্ন ফসলের চারা ঘুরে ঘুরে দেখার পাশাপাশি তিনি স্থানীয় কৃষক-কৃষাণীদের মাঝে উন্নতমানের চারা বিতরণ করেছেন। এছাড়া পরিবেশ সংরক্ষণ,সবুজায়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে সফরের অংশ হিসেবে তিনি একটি গাছের চারা ও রোপণ করেছেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক মোঃ জিয়াউর রহমান, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম মনজুরে মাওলা,শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াছমিন। এছাড়া উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা,স্থানীয় জন-প্রতিনিধি, প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক খামারি ও কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সময়ে স্থানীয় কৃষক লালচান মুন্সি বলেছেন, “মহাপরিচালক মাঠে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন,কৃষির নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন। এতে আমরা উৎসাহিত হয়েছি। তাঁর দেওয়া পরামর্শ মেনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করলে উৎপাদন বাড়বে এবং আমরা আরো লাভবান হতে পারব বলে আশা করেছি। চরাঞ্চলের কৃষকদের পাশে থেকে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকুক,এটিই আমাদের প্রত্যাশা।”এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেছেন,মহা-পরিচালক স্যার উপজেলার চরাঞ্চলের কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। তাঁর এই সফরে শাহজাদপুর উপজেলা কৃষি কার্যলয় অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ আব্দুর রহিম বলেছেন,চরাঞ্চলের কৃষিকে আরো লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার,উন্নত জাতের সম্প্রসারণ এবং কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। মহা-পরিচালকের এই সফর ও দিকনির্দেশনা চরাঞ্চলের কৃষি উন্নয়নকে আরো গতিশীল করবে বলে উপস্থিত কৃষকেরা আশাবাদ ব্যক্ত করেছেন। প্রকল্প পরিচালক মোঃ জিয়াউর রহমান বলেছেন,চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করাই প্রকল্পের মূল লক্ষ্য। এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলে কৃষির ব্যাপক উন্নয়ন ও সবুজায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।