June 27, 2026, 6:50 pm
শিরোনাম:
সাতকানিয়ায় পুরানগড়ে চুরি প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন, নিরাপত্তা জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যেখানে পাখিরা চেয়েছিল একটু নিরাপদ আশ্রয়, সেখানে মানুষ নামল উচ্ছেদের নোংরা খেলায়! ময়মনসিংহে গণভোটের রায়বাস্তবায়ন ও জনদুর্গভোগ লাঘবের দাবিতে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সঙ্গে ঢাকাস্থ বাঁশখালী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জিয়ানগরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ জিয়ানগরে তামাকবিরোধী জনসচেতনতামূলক সভা তামাককে ‘না’ বললেই গড়া সম্ভব সুস্থ সমাজ: এমপি মাসুদ সাঈদী গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পোষা প্রাণীদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত নরসিংদীর ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সঙ্গে ঢাকাস্থ বাঁশখালী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী, চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ বাঁশখালী সমিতি, চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাঁশখালীর সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অগ্রগতি, মানবসম্পদ উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ঢাকাস্থ বাঁশখালী সমিতির পক্ষ থেকে বাঁশখালীর শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং প্রবাসী ও ঢাকায় বসবাসরত বাঁশখালীবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারে সমিতির চলমান কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন উদ্যোগে সমন্বয়ের মাধ্যমে বৃহত্তর জনস্বার্থে কাজ করার আগ্রহও প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বাঁশখালী সমিতি, চট্টগ্রামের উপদেষ্টা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, উপদেষ্টা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহজান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ছরওয়ার কামাল, সহ-সভাপতি মারুফুল হক চৌধুরী, অ্যাডভোকেট শওকত ওসমান, দোলত আকবর চৌধুরী, অধ্যাপক ফয়েজ, কাসেম, আব্দুস সবুর, অ্যাডভোকেট শাকেরুল সাকিব, রাসেলসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বাঁশখালীর উন্নয়ন ও মানুষের কল্যাণে ইতিবাচক উদ্যোগ গ্রহণে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাৎটি ঢাকাস্থ বাঁশখালী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে এবং বাঁশখালীর উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর সমন্বয় বৃদ্ধিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।