June 27, 2026, 5:53 pm
শিরোনাম:
যেখানে পাখিরা চেয়েছিল একটু নিরাপদ আশ্রয়, সেখানে মানুষ নামল উচ্ছেদের নোংরা খেলায়! ময়মনসিংহে গণভোটের রায়বাস্তবায়ন ও জনদুর্গভোগ লাঘবের দাবিতে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সঙ্গে ঢাকাস্থ বাঁশখালী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জিয়ানগরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ জিয়ানগরে তামাকবিরোধী জনসচেতনতামূলক সভা তামাককে ‘না’ বললেই গড়া সম্ভব সুস্থ সমাজ: এমপি মাসুদ সাঈদী গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পোষা প্রাণীদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত নরসিংদীর ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা আজ সারা ভারতে পালিত হচ্ছে পবিত্র মহররম

বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পোষা প্রাণীদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালীতে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জুলকারনাইন শাওন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরফাতুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আমজাদ, শুভ দে, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ ফেরদাউস, জেম এ জেনি, সানজিদা আফরিনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
ক্যাম্পে পোষা বিড়াল ও কুকুরের জন্য ক্যাট ফ্লু (Cat Flu) এবং রেবিস (Rabies) প্রতিরোধী টিকা বিনামূল্যে প্রদান করা হয়। এ সময় প্রাণীপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের পোষা প্রাণীদের স্বাস্থ্যসেবার আওতায় আনেন।
আয়োজকরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পোষা প্রাণীর সুস্থতা নিশ্চিত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।