June 25, 2026, 8:21 pm
শিরোনাম:
জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণে সক্রিয় ছিলেন সনাতনসহ সব সম্প্রদায়ের মানুষ-মোশাররফ হোসেন গলাচিপায় প্রতিমন্ত্রী’র প্রতিনিধি আবু নাঈম’কে সংবর্ধনা ‎রিনিঝিনি স্মৃতিরা ‎শামীমা নাইস টঙ্গীর উন্নয়নে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার গাইবান্ধায় ব্র্যাকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিকসহায়তা চেক প্রদান অনুষ্ঠান ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে! ভ্রমণ ও সাংবাদিকতায় সমান পদচারণায় হাসিমাখা মুখে এগিয়ে চলছেন বিটিএসএফ মহাসচিব শাওন

গলাচিপায় প্রতিমন্ত্রী’র প্রতিনিধি আবু নাঈম’কে সংবর্ধনা

মো. মিজানুর রহমান, পটুয়াখালী

পটুয়াখালী ৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এর জনকল্যাণমূলক, সমাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে গনঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাত টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর এর ভাই মো. নুর জামাল হাওলাদার ও আমিনুল ইসলাম নুর, গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী, জেলা যু্ব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম, পৌর গণ অধিকার পরিষদের আহবায়ক মো. রেজাউল হাওলাদার, পৌর গণ অধিকার পরিষদের আহবায়ক মো. রেজাউল হাওলাদার, চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, পৌর যুবঅধিকার পরিষদের সভাপতি মো.মেহেদী হাসান, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো.আমির হোসেন, সদস্য সচিব নাজমুল হাসান, পৌর যুবঅধিকার পরিষদের সভাপতি মো.মেহেদী হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ্, তাওহীদ ইমরান সহ অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এর পূর্বে প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনাকে কেন্দ্র করে পটুয়াখালী থেকে গলাচিপা উপজেলায় পৌঁছাতে সড়ক পথে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আবু নাঈম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর মহোদয় আমাকে গলাচিপা- দশমিনা উপজেলার জনকল্যাণমূলক, সমাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে যে পবিত্র দ্বায়িত্ব দিয়েছেন, দলমত নির্বিশেষে সকলের নাগরিক সেবা প্রদানে আমি শতভাগ চেষ্টা করবো ইনশাহ্ আল্লাহ্। এজন্য আমি আমার দল এবং সকলের সহযোগিতা কামনা করছি এবং সকালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।