June 25, 2026, 8:09 pm
শিরোনাম:
জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণে সক্রিয় ছিলেন সনাতনসহ সব সম্প্রদায়ের মানুষ-মোশাররফ হোসেন গলাচিপায় প্রতিমন্ত্রী’র প্রতিনিধি আবু নাঈম’কে সংবর্ধনা ‎রিনিঝিনি স্মৃতিরা ‎শামীমা নাইস টঙ্গীর উন্নয়নে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার গাইবান্ধায় ব্র্যাকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিকসহায়তা চেক প্রদান অনুষ্ঠান ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে! ভ্রমণ ও সাংবাদিকতায় সমান পদচারণায় হাসিমাখা মুখে এগিয়ে চলছেন বিটিএসএফ মহাসচিব শাওন

গাইবান্ধায় ব্র্যাকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ব্র্যাকের আলট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির আওতায় গাইবান্ধায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
‎২৫ জুন বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় ব্র্যাক রাধাকৃষ্ণপুর প্রি-প্রাইমারি স্কুল ও পূর্ব রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৯টি আমগাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষন কুমার দাশ।
‎ব্র্যাক সূত্রে জানা গেছে, ইউপিজি কর্মসূচির সদস্যদের উৎপাদিত চারা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির নির্ধারিত মূল্যে ক্রয় করে বিভিন্ন ব্র্যাক স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার হচ্ছে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধির সুযোগও তৈরি হচ্ছে।
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোশারফ হোসেন, ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, মনিটরিং অফিসার নির্মলেন্দু ঘোষ, উপজেলা ব্যবস্থাপক রীতা সরকার ও পরিতোষ সরকার, এবং কর্মী সুমন শাহা ও রবিউল ইসলাম।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করবে।
‎ব্র্যাকের তথ্যমতে, চলতি জুন মাসের মধ্যে সারা দেশে ৩ লাখ ৩৫৩টি এবং গাইবান্ধা জেলায় ২১ হাজার ৮৯৯টি গাছের চারা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই পরিবেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।