June 24, 2026, 8:28 pm
শিরোনাম:
বৃষ্টিতে ভিজে নামাজ আদায়: গলাচিপার শতবর্ষী বাঁশবাড়ীয়া বটতলা মসজিদ সংস্কারে সহযোগিতার আহ্বান কক্সবাজারে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বিটিএসএফ মহাসচিব ও বিপিজেএফ সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি খুলনা মহানগরী শেরেবাংলা রোড বাহারী ফুলে পথচারী বিস্মিত, শহর সেজেছে নান্দনিক সোলার ট্রিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১, রেস্টুরেন্টতে অগ্নিসংযোগ রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শন করলেন এলজিইডির প্রতিনিধি দল গাইবান্ধা শহরে দুর্ধর্ষ চুরি: নগত টাকা-স্বর্ণালঙ্কার লুট, দ্রুত গ্রেপ্তারের দাবি কয়রায় কলেজ কর্মচারীর ওপর হামলা, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ; থানায় জিডি, দোষীদের বিচারের দাবি গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন

বৃষ্টিতে ভিজে নামাজ আদায়: গলাচিপার শতবর্ষী বাঁশবাড়ীয়া বটতলা মসজিদ সংস্কারে সহযোগিতার আহ্বান

মো. মিজানুর রহমান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া বটতলা এলাকার শতবর্ষী ঐতিহ্যবাহী মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মসজিদের ছাদ ও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্ষাকালে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে, ফলে মুসল্লিদের অনেক সময় বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করতে হচ্ছে।
স্থানীয় মুসল্লিদের জানান, এলাকার প্রাচীন এই ধর্মীয় প্রতিষ্ঠানটি সংস্কারের অভাবে দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নামাজ আদায়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। মসজিদের অবকাঠামোগত উন্নয়নে
মসজিদ কমিটির সদস্যরা জানান, আল্লাহর ঘরকে রক্ষা ও মুসল্লিদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ প্রয়োজন। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন তারা।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সহযোগিতা ও যোগাযোগের জন্য বিকাশ (পার্সোনাল) নম্বর ০১৭৮২-২৩২৫৭৯-এ যোগাযোগ করা যাবে।
স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা বলেন, “এটি শুধু একটি মসজিদ নয়, আমাদের এলাকার ঐতিহ্যের অংশ। আল্লাহর ঘরের উন্নয়নে সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।”
তারা মসজিদটির সংস্কার ও উন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং সকল শুভাকাঙ্ক্ষীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।