June 24, 2026, 2:57 pm
শিরোনাম:
মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি খুলনা মহানগরী শেরেবাংলা রোড বাহারী ফুলে পথচারী বিস্মিত, শহর সেজেছে নান্দনিক সোলার ট্রিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১, রেস্টুরেন্টতে অগ্নিসংযোগ রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শন করলেন এলজিইডির প্রতিনিধি দল গাইবান্ধা শহরে দুর্ধর্ষ চুরি: নগত টাকা-স্বর্ণালঙ্কার লুট, দ্রুত গ্রেপ্তারের দাবি কয়রায় কলেজ কর্মচারীর ওপর হামলা, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ; থানায় জিডি, দোষীদের বিচারের দাবি গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় উত্তেজনা প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না ইরান

গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল রেস্টুরেন্ট

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের চাকমামরোজপুর গ্রামের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘মিনি জাফলং চাইনিজ অ্যান্ড ফাস্টফুড’ রেস্টুরেন্টের এক বাবুর্চির বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
‎স্থান সূত্রে জানা যায় ২৪ জুন দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের চকমামরোজ পুর গ্রামে ভেড়ামারা ব্রীজ সংলগ্ন একটি জাফলং চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্টের বাবুর্চি
‎চাকমামরোজ পুর গ্রামের তাজুল ইসলামের ৬ বছরের শিশু তামান্না ঐ রেস্টুরেন্টের পাশে রাস্তায় খেলছিলেন। এ সময় অভিযুক্ত বাবুর্চি শিশুটিকে কৌশলে রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তাকে সোফায় বসিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তবে শিশুটি কোনোভাবে সেখান থেকে বের হয়ে এসে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বিষয়টি জানায়। এ খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখে। জানাযায় রেস্টুরেন্টের বাবুর্চি দারিয়াপুর এলাকার জয়নালের ছেলে আমির হোসেন । পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হলে, এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে অভিযুক্তকে কৌশলে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট রেস্টুরেন্টে আগুন দেয় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।