June 23, 2026, 8:49 pm
শিরোনাম:
শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত কে র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কমলনগর মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম, থানায় এজাহার আসন্ন এইচএসসি /আলিম /এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২৬সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্য মত বিনিময় সভা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ও গুপ্ত স’ন্ত্রা’সের প্রতিবাদে চৌদ্দগ্রাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎শাহজাদপুরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় গাছ/বৃক্ষের চারা,সার ও উপকরণ বিতরণ কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬ গলাচিপায় পরিত্যক্ত কার্টন থেকে অপরিপক্ব নবজাতকের লা/শ উদ্ধার প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

‎শাহজাদপুরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় গাছ/বৃক্ষের চারা,সার ও উপকরণ বিতরণ

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ

‎কৃষিই সমৃদ্ধি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১,৬৫০ টি গাছ ও বৃক্ষের চারা,সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ​মঙ্গলবার ২৩ জুন ২০২৬ খ্রিঃ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। ​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা সাবরিনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) প্রফেসর ড. এম এ মুহিত,(এমপি)। ​বিতরণকালে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেছেন,শাহজাদপুরের কৃষি খাতকে আরো গতিশীল করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে সঠিক উপকরণ পাওয়ায় এলাকার কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরো বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল-মামুন বলেছেন,বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষি ও কৃষকের উন্নয়ন। সরকারের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই কৃষকদের মাঝে এই চারা গাছ,সার ও উপকরণ বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক স্বাবলম্বী অর্জনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক কৃষককে প্রাপ্ত চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বিভিন্ন ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা,সার ও প্রয়োজনীয় অন্যান্য উপকরণ তুলে দিয়েছেন।