June 21, 2026, 4:16 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

বিশ্বকাপে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা। একইসঙ্গে প্রথমবারের মতো এক আসরে একাধিক ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখেন। তবে ধারাবাহিক উইকেট পতনে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল।

শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ২২ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে তিনি ৫টি চার মারেন।

জবাবে ১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানেই থেমে যায়। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

নাহিদা আক্তারের নেতৃত্বে স্পিনাররা মাঝের ওভারগুলোতে পাকিস্তানের রান তোলার গতি আটকে দেন। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলা ছিলেন বেশ কৃপণ। ফলে চাপ বাড়তে বাড়তে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান।