June 21, 2026, 3:50 pm
শিরোনাম:
তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!! টি-২০তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ড্রেনের কালো ময়লা পানিতে তাদের জীবিকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু, মধ্যস্থতায় কাতার-পাকিস্তান মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বৃদ্ধাশ্রমে ‘ফলে-গল্পে নবীন-প্রবীণ হৃদ্যতার আড্ডা’

হান্নান মাসুদ এটা শাহবাগ চত্বর নয়-জাতীয় সংসদে স্পিকার

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ দাঁড়িয়ে কথা বলতে চান নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জবাবে স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আপনি বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’

রবিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রীর বক্তব্য শেষ না হতেই সংসদে কথা বলার জন্য দাঁড়িয়ে পড়েন হান্নান মাসুদ। তখন স্পিকার এ কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল হান্নান মাসুদের উদ্দেশে বলেন, ‘হান্নান মাসুদ আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন, দিস ইস নট দ্য নর্মস। মাননীয় সদস্য দয়া করে আপনি বসুন।’

স্পিকার হান্নান মাসুদকে বারবার বসতে বললেও তিনি না বসে দাঁড়িয়ে থাকেন। সংসদে দাঁড়িয়ে তিনি স্পিকারকে বারবার বলেন কথা বলতে দেওয়ার জন্য। এরপর স্পিকার বলেন, ‘হান্নান মাসুদ এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার সিটে বসুন।’

পরে হান্নান মাসুদ চেয়ার ছেড়ে দুই হাত উঁচিয়ে সংসদে চিৎকার করতে থাকেন। এরপর ফ্লোর নিয়ে কথা বলেন সংসদের বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।