June 21, 2026, 3:05 pm
শিরোনাম:
খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!! টি-২০তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ড্রেনের কালো ময়লা পানিতে তাদের জীবিকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু, মধ্যস্থতায় কাতার-পাকিস্তান মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বৃদ্ধাশ্রমে ‘ফলে-গল্পে নবীন-প্রবীণ হৃদ্যতার আড্ডা’ ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেশভাগ ও অনুপ্রবেশ বিষয়ে হুঁশিয়ারি মোদির

গলাচিপার গজালিয়ায় পূর্ব শত্রুতার জেরে স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

মো. মিজানুর রহমান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া বাজার এলাকার সর্দার বাড়িতে পূর্ব শত্রুতার জেরে এক স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) বিকেলে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক মো. সাইফুল ইসলামকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (সেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আহত সাইফুল ইসলাম গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির বাসিন্দা এবং খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষক। তিনি সাবেক শিক্ষক মোবারক আলী মাস্টারের ছেলে।
অভিযোগে জানা যায়, পাশ্ববর্তী এলাকার মো. ইউসুফ মোল্লার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। আহত শিক্ষকের বাবা মোবারক আলী মাস্টারের দাবি, প্রতিপক্ষের লোকজন এর আগে তাদের পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায় এবং গাছ কেটে নেয়। এ ঘটনায় তিনি গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন।
তিনি আরও জানান, শনিবার বিকেলে ইউসুফ মোল্লা, তার দুই ছেলে মাহাতাব ও রাকিবসহ কয়েকজন লোক তাদের বাড়ির পাশের পুকুরে বালু ভরাটের প্রস্তুতি নেয়। এ সময় সাইফুল ইসলাম বাধা দিলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।
অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে মো. ইউসুফ মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ছেলে রাকিব ফোন রিসিভ করেন। তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”