June 21, 2026, 2:52 pm
শিরোনাম:
খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!! টি-২০তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ড্রেনের কালো ময়লা পানিতে তাদের জীবিকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু, মধ্যস্থতায় কাতার-পাকিস্তান মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বৃদ্ধাশ্রমে ‘ফলে-গল্পে নবীন-প্রবীণ হৃদ্যতার আড্ডা’ ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেশভাগ ও অনুপ্রবেশ বিষয়ে হুঁশিয়ারি মোদির

বগুড়ার গাবতলীতে ফলমেলা-নগদ অর্থ-ঢেউটিন-কৃষি ও মৎস্য সামগ্রী বিতরণ করলেন এমপি মিল্টন

সুব্রত ঘোষ, বগুড়া

২০জুন শনিবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্বরে ফল মলার উদ্বোধন, নগদ অর্থসহ ঢেউটিন, কৃষি ও মৎস্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন।
গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় বৃক্ষের চারা বিতরণ, কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও সার,এবং এয়ারফ্লো মেশিনসহ কৃষি উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহিদুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অফিসার পূজা দেবীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা শামীম হোসেন, গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন,
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য অফিসার গোলাম শাকিল আহমেদ বলেন,চারটি ইউনিয়নে উপজেলা পরিষদ চত্বরে ৮জন আদর্শ মৎস্য চাষীদের মাঝে পোনামাছ, ইয়ার ফিল্টার, মাছের খাদ্যসহ প্রদর্শনী মৎস্য খামারীদের মাঝে বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ করেন এমপি মোরশেদ মিল্টন।
অপরদিকে, পিআইও মফিজুল ইসলাম জানান, প্রকল্প অফিসের আয়োজনে জনপ্রতি ৩হাজার করে নগদ অর্থসহ ৫৮বাল্ডিল ঢেউটিন বিতরণ করেন এমপি মোরশেদ মিল্টন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোরশেদ মিলটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বর্তমান সরকার কৃষি খাতে সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিয়ে যাচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদন বাড়াতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।
সুব্রত ঘোষ
বগুড়া