June 19, 2026, 3:51 pm
শিরোনাম:
খুলনায় পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী নির্যাতন: শিববাড়ী মোড়ে ‘জাগ্রত তরুণ সংঘ’র মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হারুন অর রশিদ খান ও হুমায়ুন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান পূবাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-মা টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে মহাসড়কে মানববন্ধন শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

হারুন অর রশিদ খান ও হুমায়ুন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ খান ও তাঁর ছোট ভাই হুমায়ুন কবির খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাতে ভাটারা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খানের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. হারুন অর রশিদ খান বলেন, সম্প্রতি একটি ধর্ষণ মামলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। মামলার বাদী কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো পরিচয় কিংবা সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “গত বুধবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল আমাদের সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।”এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির খান বলেন, যাঁরা তাঁদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তাঁদের কাউকেই তিনি বা তাঁর পরিবারের সদস্যরা চেনেন না। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগ ছড়ানো হয়েছে, যা তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, “আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে আমাদের মানহানি ঘটানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।