June 19, 2026, 4:06 pm
শিরোনাম:
খুলনায় পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী নির্যাতন: শিববাড়ী মোড়ে ‘জাগ্রত তরুণ সংঘ’র মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হারুন অর রশিদ খান ও হুমায়ুন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান পূবাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-মা টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে মহাসড়কে মানববন্ধন শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান

তৌকির আহাম্মেদ হাসু :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো— রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে বৃহস্পতিবার দুপুরে তিন শিশু একসঙ্গে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ইস্রাফিল ও ওসমান গনি তলিয়ে যেতে শুরু করলে তাদের সঙ্গে থাকা অপর শিশু দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।
খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে এরই মধ্যে দুই শিশু নদীর পানিতে তলিয়ে যায়।পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যমুনার তীরে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে।শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।