June 18, 2026, 4:02 pm
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ‎রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী নড়িয়ার চন্ডিপুরে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা ও সচেতনতামূলক মিছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ক্যাম্পেইন ; জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু

রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন

রাশেদ লাল, সিরাজগঞ্জ ;

ছাত্রীদের মাদকাসক্তির ক্ষতি সম্পর্কে সচেতন করতে সিরাজগঞ্জের রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন ও জনসচেতনতা কর্মসূচি পালন করেন বিএনপির কেন্দ্রীয়

নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ
সম্পাদক জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তি উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পেইন শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে রাশিদাজ্জোহা সরকারী মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, কলম ও মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর হাজী আহম্মদ আলী আলিয়া মাদ্রাসায় মাদক বিরোধী কেম্পেইন করে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়,একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের

ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরা হয়। বুধবার (১৮জুন),,ক্রমান্বয়ে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
এবিষয়ে জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের সমাজের নারীরাই চালিকা শক্তি আপনারাই পারেন সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি আরো বলেন মাদকের প্রভাবে নারীরাই বেশি ক্ষতিগ্রস্থ হয়,“আরো বক্তব্য রাখেন রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের অধ্যাক্ষ সুলতানা ছালমা হোসেন তিনিও মাদকের ভয়াবহতা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে ছাত্রীদের অবগত করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হলে

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উদ্যোগ বাড়াতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি সুস্থ্য, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যেও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল এ উদ্যোগকে স্বাগতম জানিয়ে ধন্যবাদ গ্যাপন করেন!!