June 17, 2026, 7:22 pm
শিরোনাম:
‎রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী নড়িয়ার চন্ডিপুরে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা ও সচেতনতামূলক মিছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ক্যাম্পেইন ; জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু খুলনা -যশোর মেইন রোডে ফুলতলা নামক স্থানে বাস ও তেল পরিবহনকারী গাড়ির মধ্যে সংঘর্ষ ‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার রবিউল হক জাতীয় পর্যায়ে উচ্চলাফে চতুর্থ জামিলা সম্মাননা দিল প্রশাসন হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা মধুখালীতে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা

‎রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী ​শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী,২০২৬ সালের ১০ জুন (বুধবার) বিকেলে তিনি বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম. মোফাখখারুল ইসলামের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সর্বোচ্চ পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়ার পূর্বেই তিনি এই বোর্ডেরই সচিব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ১৬ জানুয়ারি তিনি সচিব পদে যোগদান করেছিলেন। বোর্ডের অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বলে জানা গিয়েছে। ​দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যানের অঙ্গীকার হিসেবে তিনি বলেছেন,​চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার পর শিক্ষা বোর্ডের কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন।দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বোর্ডের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে তার মূল লক্ষ্যগুলো তুলে ধরেনঃ রাজশাহী শিক্ষা বোর্ডের সুদীর্ঘ ঐতিহ্য এবং পাবলিক পরীক্ষা সমূহের (এসএসসি ও এইচএসসি) স্বচ্ছতা ও কঠোর শৃঙ্খলা বজায় রাখতে তিনি বদ্ধপরিকর। ‎​বোর্ডের সকল দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরো জোরদার করেছেন।​ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমিয়ে সেবার মান বৃদ্ধি করতে আপ্রাণ চেষ্টা করেছেন। যাতে তারা সহজে ও দ্রুত শিক্ষা বোর্ডের সেবা পেতে পারেন। ​বোর্ডের সচিব হিসেবে পূর্বে থেকেই দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে,তিনি অত্যন্ত দক্ষতার সাথে আসন্ন পাবলিক পরীক্ষাসমূহ সম্পন্ন করতে পারবেন এবং বোর্ডের সার্বিক প্রশাসনিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সব শেষে সিরাজগঞ্জের শিক্ষা সংশ্লিষ্টদের পক্ষ থেকে গত ১৫ জুন সোমবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান অধ্যাপক ড.শামীম আরা চৌধুরী কে ফুল দিয়ে বরন করে নিয়েছেন চ্যানেল এইচডি ২৪ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোসলেম উদ্দিন সিরাজী।