June 17, 2026, 4:49 pm
শিরোনাম:
নড়িয়ার চন্ডিপুরে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা ও সচেতনতামূলক মিছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ক্যাম্পেইন ; জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু খুলনা -যশোর মেইন রোডে ফুলতলা নামক স্থানে বাস ও তেল পরিবহনকারী গাড়ির মধ্যে সংঘর্ষ ‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার রবিউল হক জাতীয় পর্যায়ে উচ্চলাফে চতুর্থ জামিলা সম্মাননা দিল প্রশাসন হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা মধুখালীতে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা জনকল্যাণ কর্মসূচি দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে ফলতায় সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

‎ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

‎স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার এবং বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা এ মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন।

‎বক্তারা আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অনিয়ম-দুর্নীতির তথ্য জনগণের সামনে তুলে ধরা। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়াসিন মাহমুদ, সাংবাদিক সোহাগ মোল্লা, হারুন আল রশীদ, সজিব হাসান, সিরাজ, কিবরিয়া, নুরুল হুদা, ইসমাইল, আরিফসহ স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

‎বক্তারা অবিলম্বে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।