June 17, 2026, 2:39 pm
শিরোনাম:
‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার রবিউল হক জাতীয় পর্যায়ে উচ্চলাফে চতুর্থ জামিলা সম্মাননা দিল প্রশাসন হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা মধুখালীতে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা জনকল্যাণ কর্মসূচি দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে ফলতায় সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

কবির হোসেন রাকিব ​, (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালত চলাকালে মিথ্যা ও জাল দলিল দাখিল করে নামজারি খতিয়ান তৈরি করার অপরাধে দুই ভাই-বোনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)।
​আজ বুধবার (১৭ জুন) কমলনগর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
​দণ্ডপ্রাপ্তরা হলেন—কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকার নূরনবীর সন্তান নয়ন বেগম ও তার ভাই ইকবাল হোসেন।
​আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলা ভূমি অফিসে মিসকেস মামলার শুনানি চলছিল। এ সময় নয়ন বেগম ও ইকবাল হোসেন আদালতকে বিভ্রান্ত করতে এবং অবৈধ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে একটি সম্পূর্ণ মিথ্যা ও জাল দলিল দাখিল করেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক যাচাই-বাছাইয়ে দলিলটির জালিয়াতি প্রমাণিত হয়।
​পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সরকারি আদালতে মিথ্যা তথ্য ও জাল নথি উপস্থাপনের অপরাধে নয়ন বেগম ও ইকবাল হোসেন উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভূমি সংক্রান্ত কাজে যেকোনো ধরনের জালিয়াতি এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের আজই জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।