June 16, 2026, 8:25 pm
শিরোনাম:
গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর বগুড়ায় সংবাদপত্রের কালোদিবস উপলক্ষে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগনির্ণয় যন্ত্র বছরের পর বছর অচল শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো অনুষ্ঠিত ডামুড্যা উপজেলায় গ্রাম আদালত প্রকল্পের বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ‎মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী “ক্যামেলিয়া রায় রাজশ্রী” নৃত্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জিয়ানগরের আলোচিত নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় ষড়যন্ত্রের মুখে জনপ্রিয় জনপ্রতিনিধি: রামগতি বড় খেরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানের পাশে এলাকাবাসী ‎সাঘাটায় ৪০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার

‎সাঘাটায় ৪০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ও মাদক কেনাবেচার নগদ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ী ও এক মাদক ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
‎পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সাঘাটা থানার রাত্রিকালীন মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর কচুয়া ইউনিয়নের চন্দনপাট এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্যের ভিত্তিতে জানা যায়, চন্দনপাট গ্রামের জুয়েল মন্ডলের বাড়ির আঙিনায় মাদকদ্রব্য কেনাবেচা চলছে।
‎অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জুয়েল মন্ডল (৪৫) এবং রাঘবপুর গ্রামের মৃত মনসুরের ছেলে মো. মতিয়ার রহমান (৫২)-কে আটক করে।
‎‎তল্লাশির এক পর্যায়ে জুয়েল মন্ডলের পরনের লুঙ্গির ডান কোচ থেকে ৪০ পিস ইয়াবা এবং মতিয়ার রহমানের প্যান্টের ডান পকেট থেকে মাদক ক্রয়ের ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, তারা পরস্পরের যোগসাজশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ও নগদ টাকা নিজেদের হেফাজতে রেখেছিলেন।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।