June 15, 2026, 11:03 pm
শিরোনাম:
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে জারিফ হাসান রংপুরে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল শোভাযাত্রা উল্লাপাড়ায় শিশু রিফাত জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন রংপুরে হাড়িভাঙা আমের ৩০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক, বাল্য বিবাহ ও স্মার্ট ফোনের আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নেন জিয়ানগরে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্রাকের পাওয়ার টিলার বিতরণ জুলাই শহীদদের কবর নির্মাণ অসম্পূর্ণ, বরাদ্দের টাকা তুলে নিলেন ঠিকাদার ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী বিভাগে উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে জারিফ হাসান

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত ‘উপস্থিত বক্তৃতা’ ইভেন্টে রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মেধাবী শিক্ষার্থী জারিফ হাসান। তাঁর এই সাফল্যে পরিবার,শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বন্যা বইছে। ​জারিফ হাসান এমন একটি শিক্ষানুরাগী পরিবারে বেড়ে উঠেছে,যেখানে শিক্ষা,মূল্যবোধ ও মানবিকতার চর্চা সমানভাবে গুরুত্ব পায়। তাঁর বাবা শামীম হাসান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের একজন বিভাগীয় পর্যবেক্ষক এবং মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছোটবেলা থেকেই পারিবারিক পরিবেশে শিক্ষা ও নৈতিকতার চর্চা জারিফকে আত্মবিশ্বাসী ও মেধাবী হিসেবে গড়ে তুলেছে। ​পরিবার সূত্রে জানা যায়,জারিফের এই অর্জনের পেছনে তাঁর কঠোর পরিশ্রমের পাশাপাশি মা-বাবার নিরলস উৎসাহ ও দিক-নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষার পাশাপাশি সুন্দর চিন্তাভাবনা,শুদ্ধ উচ্চারণ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে পরিবার সবসময় তাকে সহযোগিতা করেছে। ​জারিফের বাবা শামীম হাসান অনুভূতি ব্যক্ত করে বলেছেন,”ছেলের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ছেলের জন্য সবাই দোয়া করবেন,যেন সে ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।”​জারিফের মা বলেছেন, “শিশুদের প্রতিভা বিকাশে পরিবার ও শিক্ষকদের যৌথ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জারিফের এই সাফল্য তাঁকে ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।”​এই দিকে জারিফের এই কৃতিত্বকে সাধুবাদ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী বিভাগের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ মানিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেছেন,”জারিফের এই অর্জন আমাদের সমাজের জন্য অনুকরণীয়। তার মতো আরো অনেক শিক্ষার্থী ভবিষ্যতে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে বলে আমরা আশা করি।”