June 15, 2026, 7:33 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন-এর খোদ্দ মোজাহিদপুর গ্রামে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সেহরির সময় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি করেছে।
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ সংলগ্ন এলাকায় তিনজনের একটি সন্দেহভাজন ছিনতাইকারী চক্রকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় তারা দ্রুতগতিতে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়।
‎রাতের শেষ প্রহরে ডাকাতির গুজব দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। স্থানীয়রা পুকুর থেকে দুইজনকে তুলে এনে বিক্ষুব্ধ জনতা তাদের উপর বেধড়ক হামলা চালায়। গণপিটুনির একপর্যায়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় তৃতীয় একজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
‎ঘটনার পরপরই খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
‎সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
‎এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।