June 19, 2026, 7:44 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার অন্তর্গত লক্ষ্মীকান্ত পুর এলাকায় দশ বছর এর বধির মমিন পুরকায়স্থ গত ৬/৬/২০২৬,বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।এই কালা ও বোবা এবং বধির মমিন পুরকায়স্থ উদ্ধার করেতে দিনরাত এক করে দিচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার এসআই পার্থ সাহা। তিনি ইতিমধ্যে বিভিন্ন যায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। এবং বিভিন্ন জনসংযোগ যায়গায় তার বিবরণ দিয়ে পোস্টার ব্যানার ফেস্টুন লাগিয়ে জন সচেতনতা বৃদ্ধি করছে।

নিখোঁজ মুক ও বধির মমিন পুরকায়স্থ এর বাবা মোশাররফ পুরকায়স্থ ইতিমধ্যেই উস্তি থানা তে একটি মিসিং কেস ফাইল করেছেন ছেলে কে উদ্ধার করতে, সেই কেস নাম্বার টি হল ২৬৭/২৬,সেকশন ১৩৭/২/১৪০বি,এন।এই ছেলেটি র খোঁজ এখনো পর্যন্ত কোথাও থেকে পাওয়া যায়নি। তবে উস্তি থানার দক্ষ পুলিশ অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার নির্দেশ মেনে ছেলেটি উদ্ধার করতে বদ্ধপরিকর উস্তি থানার দক্ষ পুলিশ অফিসার এস আগ পার্থ সাহা। তিনি এর আগে বহু মিসিং কেস ফাইল থেকে বহু নাবালক ও নাবালিকা এবং হারিয়ে যাওয়া ব্যাক্তিদের উদ্ধার করেছেন। প্রতিদিন এই মমিনের খোঁজ পেতে বিভিন্ন যায়গায় ছুটছেন উস্তি থানার এস আই পার্থ সাহা।‌