June 14, 2026, 6:02 pm
শিরোনাম:
বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস ‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায় আসা সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ

হাকিকুল ইসলাম খোকন,

বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় কুটনীতিক সাফল‍্য অভিনন্দন জানিয়েছেন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের আহবায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা ও সদস‍্য সচিব এমএ রউফ ।খবর আইবিএননিউজ।
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএন জেনারেল আ‍্যাসেমলী)সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া জাতির জন্য ২য় বারের ন‍্যায় এক গৌরবময় ও ঐতিহাসিক অর্জন। এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক দক্ষতা এবং গ্রহণযোগ্যতার উজ্জ্বল স্বীকৃতি।১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে একবার বাংলাদেশ এপদে নির্বাচিত হওয়ার গৌরব ময় দায়িত্ব পালন করে ছিল ।
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা ও সদস‍্য সচিব এমএ রউফ বলেন, এই অর্জন কোনো আকস্মিক ঘটনা নয়; বরং দীর্ঘদিনের পরিকল্পনা, দক্ষ কূটনৈতিক প্রচেষ্টা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ফলাফল।
তারা বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল কূটনীতিক, নীতিনির্ধারক এবং শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, এই অর্জন ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।