July 29, 2026, 5:01 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে দুর্নীতি কমানো সম্ভব: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মোঃ সেলিম উদ্দিন জামালপুর

রাজনীতি, প্রশাসন ও জনসেবাসহ সমাজের বিভিন্ন পর্যায়ে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে দুর্নীতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। ​আজ শনিবার (১৩ জুন) জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “নারীরা তুলনামূলকভাবে পুরুষদের চেয়ে কম দুর্নীতিগ্রস্ত। তাই দেশের সার্বিক উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন।”রাজনীতি ও প্রশাসনে নারীর অংশগ্রহণ যত বাড়বে, সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা তত বেশি প্রতিষ্ঠিত হবে।”

​মেলান্দহ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুশির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু। এছাড়া বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ সভায় বক্তব্য প্রদান করেন। ​সভায় জাতীয়তাবাদী মহিলা দলের মেলান্দহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার বিপুল সংখ্যক নেত্রী ও কর্মী অংশ নেন। তৃণমূল থেকে আসা এই নারী নেত্রীবৃন্দ আগামী দিনে দেশ গঠনে ও দলের সাংগঠনিক কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *