June 13, 2026, 10:46 pm
শিরোনাম:
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনুস-নুরজাহান বেগমের যথোপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে দুর্নীতি কমানো সম্ভব: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি জাজিরায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন সাঈদ আহমেদ আসলাম এমপি ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভাটারা ইউনিয়নের কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয়া-উদ্বোধন করলেন চেয়ারম্যান আনিছ ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সং ঘ র্ষ, আ হ ত ২০ নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপলক্ষে বিভিন্ন গাছের চারা রোপন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু

সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

তৌকির আহাম্মেদ হাসু :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিপু (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত নিপু বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার গভীর রাতে গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির বৈদ্যুতিক তার চুরি করতে যান নিপু। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।সোমবার সকালে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে কাজ করতে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর কবির জানান, নিপু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার বাবা নিজের চাষাবাদের জমি বিক্রি করে এবং ঋণগ্রস্ত হয়ে তিনবার বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু মাদকের নেশা তাকে প্রবাসজীবনে স্থির থাকতে দেয়নি। প্রতিবারই কয়েক মাসের মধ্যে দেশে ফিরে আসেন তিনি। ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে গিয়ে পরিবারটি আজ প্রায় সর্বস্বান্ত। বর্তমানে তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এমন করুণ মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।