June 13, 2026, 3:49 pm
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপলক্ষে বিভিন্ন গাছের চারা রোপন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু বগুড়ায় দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে বেইমানি করেছে — মাও. আব্দুল হালিম পূবাইলে ৫১ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে কালা পাহাড় আটক জাতীয় বাজেটে বরাদ্দের খাত না থাকায় জনমনে ধোঁয়াশা সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব-কৃষিমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পুকুরিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান

বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে বেইমানি করেছে — মাও. আব্দুল হালিম

সমীরন, জিয়ানগর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাও. আব্দুল হালিম বলেছেন, “বিএনপি গণভোটের মাধ্যমে জনগণের ভোট ও সমর্থন নিয়ে পরবর্তীতে সেই জনগণের সঙ্গেই বেইমানি করেছে।”
তিনি অভিযোগ করে বলেন, “সংসদ নির্বাচনে জামায়াতের কাছে পরাজিত ব্যক্তিদেরই বিএনপি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছে। এটি জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।”
মাও. আব্দুল হালিম আরও বলেন, “যারা জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারা শেষ পর্যন্ত জনগণের আস্থা হারায়। জনগণের সঙ্গে প্রতারণাকারীরা অচিরেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”
বর্তমান জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের বিকল্প হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনমুখী বাজেট প্রস্তাব পেশ করেছে। আমরা চাই, রাষ্ট্রের বাজেট কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য ব্যবহার না হয়ে দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হোক।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।”
বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাসিম সাঈদী বলেন, “আধুনিক বিশ্ব ইসলামকে আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা সূর্য সেনের বংশধর নই, আমরা রবীন্দ্রনাথের বংশধর নই। আমরা খালিদ ইবনে ওয়ালিদের বংশধর, আমরা হাজী শরীয়তুল্লাহর বংশধর, আমরা আল্লামা সাঈদীর বংশধর। সুতরাং আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, ইনশাআল্লাহ।”
শেষে তিনি বলেন, জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরেজপুর জেলা আমির মো, তোফাজ্জেল হোসেন ফরিদ, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর,
এসময় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক
উদ্ভোধন করেন জিয়ানগর আমির মাওলানা আলী হোসেন, অনুষ্টান পরিচালনা করেন জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল।