July 29, 2026, 4:58 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গলাচিপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

মো. মিজানুর রহমান,গলাচিপা,পটুয়াখালীর 

পটুয়াখালীর গলাচিপায় তরুণদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ উদ্যোগকে উৎসাহিত করতে উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ জুন) উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক, এমপি।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রোগ্রামের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
গলাচিপা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ এর সঞ্চালনায় উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী (এলজিআরডি) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. ইউসুফুল ইসলাম, উপজেলা তথ্য আপা ইসমত আরা, উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আশরাফুল ইসলাম মোল্লা, জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ (অব.) এম এ জব্বার, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা তাদের বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সামাজিক সমস্যা সমাধানে নতুন নতুন ধারণা তুলে ধরেন।
এতে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহন করার সুযোগ পেয়েছেন গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা।
এছাড়া গলাচিপা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দ্বিতীয় স্থান এবং গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে উদ্ভাবন ও প্রযুক্তি বিকাশে স্থানীয় পর্যায়ের মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করতেও এ উদ্যোগ সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *