June 11, 2026, 4:04 pm
শিরোনাম:
খুলনা মেডিকেলে চিকিৎসা অবহেলা ও অব্যবস্থাপনায় রোগীর মৃত্যুর অভিযোগ: ক্ষুব্ধ স্বজনরা রংপুরে বিশ্বকাপ উন্মাদনার ঢেউ একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা গাইবান্ধার বড় মহানন্দপুর হামলা মামলা: আসামি গ্রেপ্তারে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান অস্ট্রেলিয়ার লজ্জার শুরু- শূন্য রানেই ৩ উইকেট হামলার মুখে আকাশসীমা বন্ধ করল কুয়েত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলে মানবিক উস্তি থানার অফিসার ইনচার্জ রাহুল কুমার পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী

গাইবান্ধার বড় মহানন্দপুর হামলা মামলা: আসামি গ্রেপ্তারে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বড় মহানন্দপুর গ্রামে সংঘটিত হামলা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১১ জুন) সকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎বড় মহানন্দপুর গ্রামের সর্বস্তরের সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হলেও মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ফলে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
‎মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোছাঃ সুমা বেগম, এরশাদ হোসেন, তাওহীদ সরদার, কাজল রেখা পিংকিং এবং ছহীহ্ আহমেদ ছোটন। বক্তারা বলেন, হামলার ঘটনায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। তারা অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
‎পরে মানববন্ধনকারীরা গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
‎বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে বিচারহীনতার সংস্কৃতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানান।