July 29, 2026, 5:00 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরান এরই মধ্যে প্রণালিটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যেই অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজে হামলা চালানোর দাবি উঠেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘিরে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিয়ম লঙ্ঘন’ করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজে আইআরজিসির নৌবাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর হরমুজ প্রণালিতে দুটি জাহাজে আঘাত হেনেছে আইআরজিসি। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও একই ধরনের তথ্য প্রকাশ করে, যেখানে বলা হয়, প্রণালিতে দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে ইরানের সংবাদ সংস্থা মেহর জানায়, দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ কোনো ধরনের নৌযানই এই পথ ব্যবহার করতে পারবে না।

প্রতিবেদন অনুযায়ী, অনুমতি ছাড়া কিংবা অবৈধভাবে প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি হামলাও চালানো হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইরানের সামরিক সদর দপ্তর আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর জানায়, অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই কৌশলগত সমুদ্রপথ সাময়িকভাবে সব ধরনের নৌযানের জন্য বন্ধ রাখা হয়েছে।

সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ‘অব্যাহত আগ্রাসন’ এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তা-ও প্রত্যাখ্যান করেছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *