June 11, 2026, 9:24 am
শিরোনাম:
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান অস্ট্রেলিয়ার লজ্জার শুরু- শূন্য রানেই ৩ উইকেট হামলার মুখে আকাশসীমা বন্ধ করল কুয়েত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলে মানবিক উস্তি থানার অফিসার ইনচার্জ রাহুল কুমার পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন গাইবান্ধায় এবি পার্টির অফিস উদ্বোধন, রাজনৈতিক বক্তব্যে উত্তাপ ও ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি গরুর খামারকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধ, তদন্তকালে উত্তেজনা পাইকগাছায় পাউবোর জমি বেদখল, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে মরিয়া প্রভাবশালী চক্র ঘাটাইলে সরকারি ঘর থেকে প্রতিবন্ধী নারীকে উচ্ছেদের চেষ্টা

মানবিক উস্তি থানার অফিসার ইনচার্জ রাহুল কুমার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার,ভারী বর্ষণের হাত থেকে অসহায় গরীব মানুষদের রক্ষা করতে এগিয়ে এলেন। এবং তার উদ্দোগে উস্তি থানার অন্তর্গত ঘোলা নওয়া পাড়া গ্রামের ১৪১, নাম্বার বুথের কিছু গরীব মানুষের বর্ষা হাত থেকে রক্ষা করতে ত্রিপল পেপার দিলেন নিজের উদ্যোগে। সারা পশ্চিম বাংলায় বিভিন্ন যায়গায় যখন বিগত সরকারের আমলে, শাসক দলের নেতা ও কর্মীদের বাড়িতে লাখ লাখ ত্রাণ সামগ্রী ও ত্রিপল পেপার ও অন্যান্য ত্রাণ সামগ্রী বের হচ্ছে। এবং সাধারণ মানুষের কাছে ধরা খাচ্ছে। ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের অধীনে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার শুনলেন যে তার থানা এলাকায় কিছু গরীব অসহায়দের মাথার উপর ছাউনী নেই। তিনি শুনা মাত্রই এই সব অসহায় মানুষের জন্য এগিয়ে আসলেন। নিজের উদ্যোগে বর্ষার হাত থেকে বাঁচাতে ত্রিপল পেপার এর ব্যাবস্থা। এমন মানবিক ঘটনার পর সাড়া ফেলেছে সারা এলাকায়। কারণ বিগত সরকারের সময় যখন তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা এবং পঞ্চায়েত এর প্রধান ও উপ প্রধান এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও সভাধিপতি এবং এম এল এ এবং এম পি দের ঘর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিগত সরকারের দেওয়া কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী। এবং এই ঘটনার একের পর এক নেতা ও এম এল এ এবং এম পি এবং তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা যখন শ্রীঘরে যাচ্ছে। অর্থাৎ জেল অভিমুখে যাত্রা শুরু করেছে। ঠিক সেই সময় মানবিকতার পথেই হাঁটলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার।।