July 29, 2026, 5:09 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাংলাদেশের বেধেঁ দেওয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়াতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

Reporter Name

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৮৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) মিরপুরের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দ্বিতীয় ওভারেই পেসার নাথান এলিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ। তবে দ্রুতই ঘুরে দাঁড়ান তামজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি।

মাত্র ৪১ বলে ছয় চার ও এক ছক্কায় অর্ধশতক পূরণ করেন তামজিদ। শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে শান্ত ৮৬ বলে ৬৭ রান করে দলকে মজবুত ভিত এনে দেন।

মাঝে নেমে ব্যর্থ হন লিটন দাস। এরপর ইনিংসের হাল ধরেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘদিন পর দলে ফিরে দারুণ ব্যাটিং করেন তিনি। তার সঙ্গে জুটি গড়েন তাওহীদ হৃদয়, যদিও হৃদয়ের ইনিংস ছিল ধীরগতির।

শেষদিকে মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন তাসকিন আহমেদ, তিনি ১৬ বলে ২০ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল নাথান এলিস, ৩৮ রানে নেন ৩ উইকেট। এছাড়া ম্যাথিউ রেনশ ও লিয়াম স্কট দুটি করে এবং জেভিয়ার বার্টলেট একটি উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *