June 8, 2026, 5:34 pm
শিরোনাম:
সীমান্তে ৪৮ ঘণ্টা আটকে রাখার পর ১১ জনকে ফেরত নিলো বিএসএফ ঝিনাইদহের জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ মাহফুজ আফজালকে আকস্মিক প্রত্যাহার বাঁশখালী উপজেলার রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন রিদওয়ানুল হক সুমন ডামুড্যায় বিদ্যালয়ের ফটকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গলাচিপায় পার্টনার কংগ্রেস সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ ব্রি’র ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭ দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্বপরিবেশ দিবস পালন গলাচিপায় ডিবির অভিযানে ৪১ পিস ইয়াবাসহ যুবক আটক

গলাচিপায় ডিবির অভিযানে ৪১ পিস ইয়াবাসহ যুবক আটক

মো. মিজানুর রহমান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৪১ (একচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাব্বি খান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।