June 8, 2026, 5:34 pm
শিরোনাম:
সীমান্তে ৪৮ ঘণ্টা আটকে রাখার পর ১১ জনকে ফেরত নিলো বিএসএফ ঝিনাইদহের জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ মাহফুজ আফজালকে আকস্মিক প্রত্যাহার বাঁশখালী উপজেলার রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন রিদওয়ানুল হক সুমন ডামুড্যায় বিদ্যালয়ের ফটকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গলাচিপায় পার্টনার কংগ্রেস সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ ব্রি’র ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭ দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্বপরিবেশ দিবস পালন গলাচিপায় ডিবির অভিযানে ৪১ পিস ইয়াবাসহ যুবক আটক

পবিপ্রবির রিজেন্ট বোর্ডে সদস্য মনোনয়ন দিলেন সংসদ নেতা

মো. মিজানুর রহমান,পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডে সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তমী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি ৮ জুন ২০২৬ তারিখে জারি করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, নবনিযুক্ত সদস্যরা রিজেন্ট বোর্ডে যুক্ত হওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।