June 6, 2026, 2:38 pm
শিরোনাম:
ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প গাইবান্ধায় বাড়ী থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩ গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি গ্রেফতার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রুগ্ন চৌদ্দগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ইয়াবা খলিল আটক বগুড়া আদমদীঘিতে বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ১৩ আসামি গ্রেফতার কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও!

গাইবান্ধায় বাড়ী থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামে বাড়ীর উঠান থেকে এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাবু মিয়া, নীরব মিয়া ও স্বাধীন ব্যাপারী নামে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। আটককৃত লাবু মিয়া, নীরব মিয়া ও স্বাধীন ব্যাপারীর বাড়ী উপজেলার গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায়। ঘটনায় জড়িত বিপ্লব ওরফে ডিপজল নামে একজন পলাতক রয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১২টার দিকে ফোনে কথা বলার সময় কিশোরীকে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে গিয়ে এক বিলের পাশে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে ওই তিনজনকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।