July 29, 2026, 5:01 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি গ্রেফতার

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ জুয়া ও মাদকের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৫৫), মো. লাল মিয়া (৫২) এবং শাহাদাৎ হোসেন শাহে (২৯)। অভিযানের সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে আরও ৮-৯ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা নং-০৯, তারিখ ০৬ জুন ২০২৬, ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *