July 29, 2026, 5:01 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চৌদ্দগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ইয়াবা খলিল আটক

মু.আলম, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে ১৯৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রলীগ নেতা খলিলুর রহমানকে আটক করেছে বিজিবি। খলিল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও বাবুচি গ্রামের ইদু মিয়ার ছেলে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ।
জানা গেছে, বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের ভারত সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে আটটায় আমানগন্ডা বিওপি এর টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুচি পাড়া নামক স্থান হতে ১৯,৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিলুর রহমান নামের এক যুবককে আটক করে। আটককৃত খলিলুর রহমানকে ইয়াবাসহ চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ বলেন, ‘১৯৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিল নামের এক যুবককে আটক করা হয়েছে। এছাড়াও সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *