June 15, 2026, 4:39 am
শিরোনাম:
বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস ‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায় আসা সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

নির্বাচন-পরবর্তী গণসংযোগে কয়রায় মনিরুল হাসান বাপ্পী

বিজন বাহাদুর, কয়রা,খুলনা থেকে:

নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ে কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উত্তর বেদকাশি, দক্ষিণ বেদকাশি, সদর ও মহারাজপুর,বাগালীসহ বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, দলীয় কার্যক্রম ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।
মতবিনিময়কালে বাপ্পী বলেন, নির্বাচিত হই বা না হই—জনগণের পাশে থাকার যে অঙ্গীকার তিনি করেছিলেন, তা রক্ষা করতেই এই গণসংযোগ। গত দুই মাসে নেতাকর্মীদের পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সুখে-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন।
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, কিছু এলাকায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, সাধারণ মানুষের ওপর আঘাত এলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে জীবনযাপন ও ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে বিএনপি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার এবং কোনো উস্কানিতে পা না দেওয়ার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনের ফল যাই হোক না কেন, বাপ্পীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাবেন।