July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার,

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় এক কারবারির কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে রাত ১২টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রাম থেকে মো. হযরত আলীকে ইয়াবা সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

‎একই রাতে রাত ১টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার জানিপুর (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল মান্নান ওরফে মান্না (৩৭), পিতা-মৃত কলম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ির আঙিনায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার প্রমাণ পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

‎গ্রেপ্তারকৃত আব্দুল মান্নানের দেহ তল্লাশি করে দুটি নীল জিপার প্যাকেটে রাখা মোট ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা নং-২৪, তারিখ ৩১ মে ২০২৬ রুজু করা হয়েছে।

‎জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *