June 15, 2026, 5:47 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মু.আলম, কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সাথে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে আব্দুল্লা মোহাম্মদ শিহাব (১৮) নামে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থীর মরদেহ ১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (৩০ মে )সকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কমকর্তা দিদার হাসান।
গত শুক্রবার (২৯শে মে) দুপুর আনুমানিক দুই ঘটিকায় সময় চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাগজুর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিহাব পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার রাইকোট দখিন ইউনিয়নের নারান্দিয়া গ্রামের মোঃ জহিরুল ইসলাম শিপনের ছেলে। সে চট্টগ্রাম বি.এন কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

নিখোঁজ সিহাবের মামা নাফিস করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ২৯ মে শুক্রবার দুপুরে সিহাব তার অপর তিন ফারুক, মাইবী,তারেক, বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী জাগজুর গ্রামে যায় তালের আঁটি খাওয়ার জন্য। জুমার নামাজের সময় হওয়ায় সেখান থেকে দ্রুত সাঁতার কেটে মসজিদে আসার জন্য নদীতে নামে ৪ বন্ধু। এসময় অপর তিন বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে হারিয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমরা গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১.২৫ ঘটিকায় কলেজ ছাত্র শিপনের নিখোঁজ হওয়ার খবর পাই। এসময় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোজ শিহাবকে উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিক আমরা চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি টিম এসে বিকেল থেকে আনুমানিক এক ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় নিখোঁজ শিহাব উদ্ধার কার্যক্রম স্থগিত রাখি। আজ শনিবার ভোর ৫,৩০ সময় আবার উদ্ধার কার্যক্রম শুরু করি। একপর্যায়ে সকাল ৭,৩০ ঘটিকায় ডাকাতিয়া নদীর নারানদিয়া এলাকা থেকে ডুবন্ত অবস্থা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।