June 5, 2026, 11:41 pm
শিরোনাম:
নাচোলে বজ্রপাতে ২ জনের মৃত্যু  নরসিংদী মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, একজন গ্রেপ্তার ঘেরাবেড়া দিতে গিয়ে সংঘর্ষ, পাইকগাছায় আহত-৪ ফরিদপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২১ জ্যৈষ্ঠের ফলের ঘ্রাণে জমে উঠল মৌচাকের সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলা প্রকৃতিই আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক: বিশ্ব পরিবেশ দিবসে গাকৃবি ভিসি গাইবান্ধার ঘাঘট লেক জুড়ে কচুরিপানার সবুজ গালিচা ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু ঐতিহ্যবাহি হাঁড়িভাঙ্গা আম আগামী ২০ জুন বাজারে আসছে

সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার

জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা স্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ-১৯৯২ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ভাটারা স্কুল এন্ড কলেজ ও ভাটারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও এসএসসি ব্যাচ-৯২ এর শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে মমিনুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বিএসসি।


এদিন সকালে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্কুলের মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখেন তারা। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। পরে ২ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন ৯২ ব্যাচের শিক্ষার্থীরা।