July 30, 2026, 11:36 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

বাঁশখালী উপজেলার সাধনপুরে “শুকতারা” আয়োজিত শর্ট-পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোহাম্মদ আমিনুল ইসলাম,চট্টগ্রাম

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই আনন্দ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন “শুকতারা” এর উদ্যোগে দুই দিনব্যাপী শর্ট-পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ ও ২৯ মে ২০২৬ ইং, বৃহস্পতিবার ও শুক্রবার “শুকতারা” সংগঠনস্থ সংলগ্ন মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টকে ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন দলের অংশগ্রহণে পুরো মাঠজুড়ে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে. এম সালাউদ্দিন কামাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদ, বাঁশখালী এবং বাবু লায়ন শেখর দত্ত, সভাপতি, সাধনপুর পল্লী মঙ্গল সমিতি, বাঁশখালী, চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু শংকর চক্রবত্তী, সভাপতি, স্বামী অদ্বৈতানন্দধাম পরিচালনা পরিষদ, সাধনপুর, বাঁশখালী; শ্রীমতি শিল্পী দেব, ইউপি সদস্য, ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ড, ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদ, বাঁশখালী এবং বাবু নন্দন দে, ইউপি সদস্য, ৮নং ওয়ার্ড, ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদ, বাঁশখালী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী দোলন দাশ, সভাপতি, “শুকতারা” সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, সাধনপুর।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আয়োজনে: “শুকতারা” সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, সাধনপুর, বাঁশখালী, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *