June 15, 2026, 5:47 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মু.আলম, কুমিল্লা প্রতিনিধি

চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়ন সারপটি / কৃষ্ণপুর গ্রামের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ডাইনামিক কার্গো সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক,
সারপটি গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জসিম উদ্দিন ভুঁইয়া, নিজ উদ্যোগে ( ২৯ মে শুক্রবার ) বিকালে
মোহাম্মদ ইসমাঈল গাজী এ-র সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা কামাল উদ্দিন মুজাহিদদের সঞ্চালনায়
শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আমির শার্টস লি: গার্মেন্টসের
পরিচালক ও সমাজ সেবক মহিউদ্দিন আহমেদ ভুইঁয়া নাঈম,
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল হোসেন চৌধুরী।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ নেওয়াজ কাজল, আবু ছালে ফারুক মিনু, সাবেক ছাত্র নেতা চিওড়া ইউনিয়ন ০৮ নং ওয়ার্ড সম্ভব মেম্বার পদপ্রার্থী হেকীম আনোয়ার হোসেন,আবু আহমেদ,
জামায়াত নেতা মোহাম্মদ রিয়াদ মজুমদার, ছাত্র নেতা মাসুম, ছাত্র নেতা মনিরুজ্জামান, ছাত্র নেতা পেয়ার আহমেদ সহ প্রমুখ।

আয়োজক কমিটির পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ভুঁইয়া বলেন — এই উপকরণগুলোর মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- ইসলামি শিক্ষার আলোকে কোরআন মাজিদ বুঝে পড়ার জন্য নির্ভরযোগ্য বাংলা অনুবাদ ও তাফসী, পাশাপাশি স্কুল ব্যাগ খাতা, কলম সহ, পাঠ্যপুস্তক শিশুদের সাহায্য করার জন্য প্রদান করি। যাতে তাদের আর স্কুলে যেতে বা তাদের পড়াশোনার সাথে তাল মিলিয়ে চলতে কষ্ট না হয়।

শুধু শিশুদের নয়, যেসব স্কুল ও প্রতিষ্ঠানের জ্ঞানের আলো জ্বালানোর মতো পর্যাপ্ত উপকরণ নেই, তাদের পাশেও আমরা দাঁড়াইবো।
অনেক ছোট বা অভাবী স্কুল তাদের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ জোগাতে পিতা- মাতা হিমশিম খায়। আমরা তাদের হাতে জ্ঞানের সরঞ্জাম তুলে দেবো যাতে তারা সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম চালাতে পারে।

আমাদের স্বপ্ন, আরও বেশি শিশুর কাছে পৌঁছানো, তাদের স্বপ্ন পূরণের পথে আমরা যেন সঙ্গী হতে পারি।

মধ্যবিত্ত পরিবারগুলোও, যাদের সন্তানদের জন্য বই-খাতা কেনা কঠিন হয়ে পড়ে, তাদের কে আমরা সাহায্য করবো । আমরা চাই গ্রামের কোনো শিশুর স্বপ্ন যেন অর্থের অভাবে থেমে না যায়। আপনার আমার সাথে যোগাযোগ করবেন।