July 29, 2026, 5:02 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সাফে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের

নিউজ পাওয়ার ২৪

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর এবার ভারতের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশ নারী দল। ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে রোববার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়ে এগিয়ে থাকা ভারতের জন্য ড্রই যথেষ্ট। তবে সেমিফাইনালে গ্রুপসেরা হিসেবে উঠতে হলে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই।

মালদ্বীপ ম্যাচে ২-২ সমতায় ফেরার পর যখন বাংলাদেশ চাপে পড়ে যায়, তখনই বদলি নেমে দলের ত্রাতা হন সুরভি আকন্দ প্রীতি। দ্বিতীয়ার্ধে তার গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। পরে যোগ করা সময়ে কোহাতি কিসকুর গোলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

শুক্রবার বাংলাদেশ থেকে যাওয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রীতি বলেন, বয়সভিত্তিক ফুটবলের মতো এখনও নিজের সামর্থ্যের ওপর তার আস্থা রয়েছে। তিনি বলেন,‘(বয়সভিত্তিকের প্রীতি) হারিয়ে যায়নি, কোচ যাকে আমার চেয়ে আরও ভালো মনে করে, আমার চেয়ে ভালো খেলোয়াড়ও দলে আছে, তাই তাদেরকেই সেরা একাদশে সুযোগ দিচ্ছে। তো এক এক সময়, এক এক পরিকল্পনায় খেলা হয়, তো এটা কোচের পরিকল্পনা। এটা নিয়ে আমার কিছু বলার নাই।’

ভারতের বিপক্ষে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান বলেও জানান তিনি। প্রীতির ভাষায়,‘আমাকে যদি কোচ ভারতের বিপক্ষে খেলায়, তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলব। ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব। নিজের সেরাটা দেব, এটাই।’

মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশার তুলনায় কঠিন ম্যাচ হওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রীতি মনে করেন, মিডফিল্ডে মনিকা চাকমার অনুপস্থিতি দলকে ভুগিয়েছে। তিনি বলেন,‘আমরাই তো খেলেছি, তাই না? তবে হ্যাঁ, আমরা আরও ভালো খেলতে পারি, আমরা আরও ভালো কিছু দিয়েছি দেশকে। আপনারা জানেন, পরশুদিন ম্যাচ ভারতের বিপক্ষে। মালদ্বীপ ম্যাচে আমাদের তিন পয়েন্ট নেওয়ার কথা ছিল, নিতে পারছি। তো কোচ আমাদের এটাই বলছেন-সমস্যা নাই, ভারত ম্যাচে আমরা দেখিয়ে দেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *