July 29, 2026, 5:01 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত, আহত ২

‎মো. মিজানুর রহমান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ মে, ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎খবর পেয়ে গলাচিপা থানার এসআই সুমন চন্দ্র মজুমদার সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে যান এবং নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের আরহি মো. তামিম হাওলাদার (১৫) ও ফয়সাল (১৬) গুরুতর আহত হন। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মো. সোহরাব হাং (৫৫) ও মো. ফরিদ হাং (২৫) গুরুতর আহত হন।

‎নিহত মো. তামিম হাং পিতা মো. জব্বার হাওলাদার ও ফয়সাল পিতা আবু মিয়া শ্যামলীবাগ, ২নং ওয়ার্ড, গলাচিপা পৌরসভার বাসিন্দা। এছাড়া, অটোগাড়ীর যাত্রী মো. সোহরাব হাওলাদার (৫৫), পিতা মৃত হাসেম হাওলাদার সাং- বনানী সড়ক, ৯নং ওয়ার্ড, গলাচিপা পৌরসভা ও মো: ফরিদ হাং (২৫), পিতা মো. কামরুল ইসলাম, সাং শ্যামলীবাগ, ২নং ওয়ার্ড, গলাচিপা পৌরসভার বাসিন্দা।
‎স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক তামিম হাং কে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে পাঠানো হয়েছে। বরিশাল নেওয়ার পথে ফয়সাল মারা গিয়েছে বলে জানা যায়।
‎গলাচিপা অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তামিম গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে মৃত্যুবরণ করেন আর অপর জন ফয়সাল বরিশাল নেওয়ার পথে মৃত্যুবরণ করার সাংবাদ পেছেছি। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *