সলঙ্গায় হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আরও একজন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬:৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে র্যাব-১২ কার্যালয়ের সামনে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন মুঠোফোনেগণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও একজন যাত্রী, যার অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পরে যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।