June 5, 2026, 11:58 pm
শিরোনাম:
নাচোলে বজ্রপাতে ২ জনের মৃত্যু  নরসিংদী মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, একজন গ্রেপ্তার ঘেরাবেড়া দিতে গিয়ে সংঘর্ষ, পাইকগাছায় আহত-৪ ফরিদপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২১ জ্যৈষ্ঠের ফলের ঘ্রাণে জমে উঠল মৌচাকের সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলা প্রকৃতিই আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক: বিশ্ব পরিবেশ দিবসে গাকৃবি ভিসি গাইবান্ধার ঘাঘট লেক জুড়ে কচুরিপানার সবুজ গালিচা ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু ঐতিহ্যবাহি হাঁড়িভাঙ্গা আম আগামী ২০ জুন বাজারে আসছে

ফরিদপুরে শেষ মুহূর্তে পশুর হাট, চাহিদার তুলনায় জোগান উদ্বৃত্ত

নাজিম বকাউল, ফরিদপুর

ঈদুল আজহার বাকি আর মাত্র ২ দিন। এরই মধ্যে ফরিদপুরে জমে উঠেছে শেষ মুহূর্তের কোরবানির পশুর হাট। আজ সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার সর্ববৃহৎ ‘টেপাখোলা গরুর হাটে’ পশু নিয়ে হাজির হচ্ছেন বেপারিরা। সকালের দিকে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে হাট প্রাঙ্গণে ক্রেতা-বিক্রেতাদের সমাগম ও ব্যস্ততা ক্রমান্বয়ে বাড়ছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ফরিদপুর জেলায় কোরবানির পশুর সার্বিক চাহিদা নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার ৮৬৪টি। বিপরীতে, জেলার ৮ হাজার ১৬৯ জন খামারি মিলে এবার ১ লাখ ৩৬১টি পশু প্রস্তুত করেছেন। ফলে চাহিদার তুলনায় জেলায় পর্যাপ্ত পশুর জোগান রয়েছে, যা বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখছে।

ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে বর্তমানে ফরিদপুর জেলার ছোট-বড় মিলিয়ে মোট ৪২টি স্পটে গবাদিপশুর হাট বসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।