July 29, 2026, 4:54 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় কামাল মোস্তফা চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী,চট্টগ্রাম 

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের অন্যতম শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ঐতিহাসিক নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক, এবং বাঁশখালী সমিতি-ঢাকা এর উপদেষ্টা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব কামাল মোস্তফা চৌধুরী।
তার এই গৌরবোজ্জ্বল অর্জনে গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি গুনাগরি শাখা। এ উপলক্ষে গুনাগরি শাখার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা প্রদান করা হয়।
ব্যাংকটির কর্মকর্তারা বলেন, জনাব কামাল মোস্তফা চৌধুরী দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একইসঙ্গে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নেতৃত্ব, সততা ও দূরদর্শিতার ফলেই তিনি ব্যবসায়ী সমাজের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তারা আরও বলেন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক হিসেবে তার নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাঁশখালীবাসীর জন্য গর্বের বিষয়। তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ব্যবসা-বাণিজ্য, শিল্পখাত এবং উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি গুনাগরি শাখা এর পক্ষ থেকে জনাব কামাল মোস্তফা চৌধুরী এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *