July 29, 2026, 4:53 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ

এম এ খায়ের ইমন, কুমিল্লা

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার
ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে মানবিক উদ্যোগ — এমপি আতিকুল আলম শাওন

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে কুমিল্লার চান্দিনায় দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই অনুদান সোমবার (২৫ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়।
মানবিক এ সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন এবং চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ যাতে কিছুটা স্বস্তি নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, শ্রমজীবী ও কর্মহীন মানুষের কথা বিবেচনায় রেখে তালিকা প্রস্তুত করে অনুদান বিতরণ করা হয়।
এদিকে চান্দিনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৃথকভাবে ৩৬ জন অসহায় ব্যক্তির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। অনেকেই বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।
অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন,
“মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের গরীব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, খোরশেদ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গোলাম রাব্বানী সিহান সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সহায়তা নিতে আসা মানুষের মুখে ছিল স্বস্তির হাসি। স্থানীয়রা মনে করছেন, ঈদকে কেন্দ্র করে এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অসহায় মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও আশার সঞ্চার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *